Breaking

Friday, April 27, 2018

আজকের জোকস : বিয়ের তিন মাস পর বাচ্চা হলো

বিয়ের ৩ মাস পরই হাবলুর বউয়ের বাচ্চা হলো। হাবলু তার বউকে জিজ্ঞাসা করলো-
হাবলু : আচ্ছা, আমাদের বিয়ের ৩ মাস পরই বাচ্চা কেমনে হলো?
বউ : তোমার বিয়ের কয় মাস হইছে?
হাবলু : ৩ মাস!
বউ : আমার বিয়ের কয় মাস হইছে?
হাবলু : ৩ মাস!
বউ : আর বাচ্চা কয় মাস পরে হইছে?
হাবলু : ৩ মাস!
বউ : তাহলে মোট কয় মাস হইল?
হাবলু : ওহ, নয় মাস! আমি তো ভয় পাইয়া গেছিলাম!
****
কানার হারিকেন ল্যাংরার জুতা
একদিন ২ কৃপণ বন্ধুর খুব শখ হলো তারা ভ্রমণে যাবে। এদের একজন কানা আর একজন ল্যাংরা। ভ্রমণের আগে কানা নিলো একটি হারিকেন আর ল্যাংরা নিলো একজোড়া জুতা। ভ্রমণ শুরু হলো। কিন্তু বিপত্তি বাঁধলো সন্ধ্যায়, যখন তারা পৌঁছল একটি জঙ্গলে। চারদিকে অন্ধকার নেমে এলো।
ল্যাংরা : দোস্ত, তোর হারিকেনটা জ্বালা।
কানা : দোস্ত, সবই তো পরিষ্কার দেখতাছি। হারিকেন জ্বালানোর কী দরকার?
কিছুক্ষণ পর-
কানা : দোস্ত, তোর জুতাগুলা একটু দে। অন্ধকারে কিছু দেখি না, পায়ে কাঁটা লাগে।
ল্যাংরা : না রে, নতুন জুতা তো- নষ্ট হইয়া যাইবো। দেখোস না, আমি এইগুলা মাথায় নিয়া হাঁটতাছি।
****
মহিলাদের দেখার সময়
চিকিৎসক : কী ব্যাপার, আপনি প্রতিদিন সামনে দাঁড়িয়ে মহিলা রোগীদের দিকে তাকিয়ে থাকেন কেন?
ঝন্টু : কী করবো বলুন, আপনিই তো বাইরে লিখে রেখেছেন- ‘মহিলাদের দেখার সময় বিকাল ৪টা থেকে ৬টা’।

No comments:

Post a Comment

Adbox